জুড়ীতে মধ্যবিত্ত দরিদ্র মানুষের মধ্যে ঔষধ মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ

April 6, 2020,

জুড়ী প্রতিনিধি॥  জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩২ জন যুুুুুবকের দেওয়া  ঔষধ, মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণের উদ্ভোধন করা হয়েছে।

৬ এপ্রিল সোমবার সকালে কালনীগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্ব হতে খাগটেকা লম্বা দাঁড়া  নদীর দক্ষিন পার্শ্বের ৩২ জন যুবকের উদ্যোগে খাদ্রসামগ্রী বিতরনের শুভ সূচনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, ইউপি সদস্য মতি লাল দাশ প্রমুখ।

করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে মধ্যবিত্ত, অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অস্বচ্ছল ১০০টি পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাড়ী বাড়ী গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন যুবকেরা।   প্রতি জনকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ৫০০গ্রাম সায়াবিন তেল, ১পিছ  মাস্ক ও প্রাথমিক চিকিৎসার জন্য নাপা (প্যারাসিটামল) দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

১টি মন্তব্য “জুড়ীতে মধ্যবিত্ত দরিদ্র মানুষের মধ্যে ঔষধ মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com