জুড়ীতে আড়াইশ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

April 6, 2020,

জুড়ী প্রতিনিধি॥ করোনাভাইরাস কেন্দ্রিক অচলাবস্থায় জুড়ী উপজেলার নিম্ন আয়ের আড়াইশ পরিবারকে খাবার দিয়ে সহায়তা করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।

৬ এপ্রিল সোমবার সকালে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের খাগটেকা-কালনীগড় যুব সমাজের পক্ষ থেকে স্থানীয় একশ পরিবারকে খাবার, বিভিন্ন ওষুুধ ও মাস্ক প্রদান করা হয়। ফুলতলা ইউনিয়নের প্রবাসী মানবকল্যাণ পরিষদ নিম্ন আয়ের প্রায় একশ পরিবারকে খাবার দিয়ে সহযোগিতা করে। এদিকে কামিনীগঞ্জ বাজারস্থ আই.কে ট্রাস্ট-এর পক্ষ থেকে স্থানীয় অর্ধশত পরিবারকে খাবার ও শিশুখাদ্য দিয়ে সহায়তা করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com