জুড়ীর ফুলতলায় প্রবাসী মানবকল্যাণ পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

April 9, 2020,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার ফুলতলায় করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া দিন মজুর হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রবাসী মানবকল্যাণ পরিষদ।

৮ এপ্রিল সকালে ১০০টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ওইদিন প্রবাসী মানবকল্যাণ পরিষদের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সবার হাতে এই খাদ্য সামগ্রী তুলেদেন। পাশাপাশি বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিস্তার রোধ ও মানুষকে সচেতন করার লক্ষ্যেও কাজ করছে এ সংস্থাটি। ওইদিন খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ফুলতলা প্রবাসী মানবকল্যাণ পরিষদের সহসভাপতি সৌদি আরব প্রবাসী কামরুল ইসলাম রুবেল, পরিষদের স্থানীয় সমন্বয়কারি আমিনুল ইসলাম আমির, সমন্বয়কারি জয়নাল আবেদিন, সদস্য কাতার প্রবাসী নাছির আহমদ, কাতার প্রবাসী হোসাইন আহমদ, আমিনুল ইসলাম সুমন প্রমূখ।

ফুলতলা প্রবাসী মানবকল্যাণ পরিষদের সমন্বয়কারি আমিনুল ইসলাম আমির বলেন, করোনাভাইরাসের কারণে দিনমজুরদের কাজ কমে গেছে। এসব অসহায় মানুষের পাশে দাঁড়াবার এখনই সময়। এই সংকটময় মুহুর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। তাই আমাদের এই সংগঠনের পক্ষথেকে আজ প্রায় ১০০টি পরিবারের মধ্যে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আগামীতে আমরা আরো মানুষকে সহায়তা করবো।।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com