জুড়ী উপজেলায় ২ জনের করোনা পরীক্ষায় নেগেটিভ
April 9, 2020,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় হোম কোয়ারেন্টাইনে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুইজনের রিপোর্ট নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।
৮ এপ্রিল বুধবার দুপুরে হোম কোয়ারেন্টাইনে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজনদের টেস্টের প্রতিবেদন নেগেটিভ আসে।
এবিষয়ে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. সমরজিৎ সিংহ বলেন, গত কয়েকদিনে আমরা হোম কোয়ারেন্টাইনে থাকা করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ পাঁচজনের নমুনা পরিক্ষার জন্য ঢাকায় পাঠালে আজ দুইজনের টেস্টের প্রতিবেদন নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয়া হয়। আগামী কাল হয়তো আরোও হোম কোয়ারেন্টানে থাকা তিনজনের টেস্টের প্রতিবেদন আমরা পেয়ে যাবো।



মন্তব্য করুন