জুড়ীতে অধিকাংশ গ্রাম স্বেচ্ছায় লকডাউন

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধ সামাজিক দুরত্ব ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে মঙ্গলবার জুুড়ী উপজেলায় প্রায় সব কয়েকটি গ্রামে নিজ উদ্যোগে লকডাউন করেছে এলাকাবাসী।
৮ এপ্রিল বুধবার উপজেলার উত্তর ভবানীপুর, বাছিরপুর, গরিবের দোকান এলাকা, পশ্চিম বড়ধামাই, বড় ধামাই, পাতিলাসাঙ্গন, পশ্চিম ভোগতেরা, জায়ফরনগর, জাঙ্গিরাই, উত্তর জাঙ্গিরাই, কচুরগুল, বাহাদুরপুর, হাসনাবাদ, হামিদপুর, জালালপুর, বেলাগাঁও, গরেরগাঁও, ভবানীপুুর, পূর্বআমতৈল (চালবন্দ) ও মনতৈল গ্রামের বিভিন্ন সামাজিক সংগঠন ও গ্রামের মুরব্বীগণ নিজেদের সুরক্ষার জন্য সিদ্ধান্ত নিয়ে গ্রাম গুলোকে লকডাউন করেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, উত্তর ভবানীপুর গ্রামের প্রবেশ পথে সু-রক্ষার জন্য গ্রামের ছাত্র, যুবক ও তরুনরা স্বেচ্ছায় নিজ উদ্যোগে পথে বাঁশ পুতে ব্যারিকেট সৃস্টি করে গাড়ীসহ সকল সর্ব সাধারন জনগনকে গোটা শরীর জীবাণুনাশক দিয়ে স্প্রে করার পরই গ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।



মন্তব্য করুন