জুড়ীতে নতুন আরো ৪১ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় ৬টি ইউনিয়নের নতুন আরোও ৪১ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
১৩ এপ্রিল সোমবার বিকেলে জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. সমরজিৎ সিংহ এ কথা জানান। পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগর গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে একজনের সংঘে দেখা করেন এবং ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকা ঢাকা ফেরতরা নিজ নিজ বাড়িতে থাকবেন নির্দেশ দেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রিয় জোতি ঘোষ অনিক, এএসআই নাসির উদ্দিন প্রমুখ।
জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, নতুন আরোও ৪১ জন হোম কোয়ারেন্টিনে আছে। এদের মধ্যে ঢাকা ফেরত ১৩জন, নোয়াখালী ফেরত ১১জন, নারায়নগঞ্জ ফেরত ৮জন, নরসিংদি ফেরত ৩জন, হবিগঞ্জ ফেরত ৩জন, কুমিল্লা ফেরত ২জন ও ব্রাহ্মণবাড়িয়া ১জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।



মন্তব্য করুন