জেলা পরিষদ সদস্য বদরুল ইসলামের খাদ্যসামগ্রী বিতরণ

জুড়ী প্রতিনিধি॥ করোনা ভাইরাস সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দেশের মানুষ। পাশাপাশি বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল। ইতিমধ্যে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। এর ফলে খাদ্য সংকটও দেখা দিয়েছে তাদের। নিম্ন আয়ের এরকম মানুষদের খাদ্যের কষ্ট কিছুটা হলেও লাগব করার উদ্দেশ্যে মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদরুল ইসলাম সম্পূর্ন ব্যক্তিগত ভাবে ৮০০ অসহায় ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় ১৩ এপ্রিল সোমবার থেকে জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অসহায়, দুস্থ, শারীরিক প্রতিবন্ধি, চা-শ্রমীক ও দিনমজুর মানুষের মাঝে কোথাও ঘরে ঘরে গিয়ে কোথাও আবার সামাজিক দুরত্ব বজায় রেখে চাল, ডাল, আলু, সাবান সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ভর্তি পেকেট পৌছে দেন। জেলা পরিষদের সদস্য বদরুল ইসলামের হাত থেকে খাদ্য সামগ্রী পেয়ে অনেকেই আবেগে আপলুত হয়ে পরেন। মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদরুল ইসলাম কর্তৃক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন দেখে অনেকেই তাঁর প্রশংসা করেন। খাদ্য সামগ্রী বিতরনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ ও জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস।
জানা যায়, দিনের বেলায় খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি রাতেও বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কর্মহীন দরিদ্র মানুষের হাতে এসব খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম। তাঁর কাছ থেকে এ সহায়তা পেয়ে বেশ খুশি দুস্থ ও অসহায় পরিবারগুলো।
মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দুস্থ ও অসহায় মানুষ। ইতিমধ্যে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। তাই এসব অসহায় মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করছি। কর্মহীন ও অসহায় পরিবারের মধ্যে আমাদের এ সাহায্য করার চেষ্টা অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সবার পাশে আছেন। সবাই ত্রাণ পাবে, কেউ না খেয়ে থাকবেনা।



মন্তব্য করুন