পরিবেশমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করলেন আওয়ামীলীগ সভাপতি বদরুল হোসেন

জুড়ী প্রতিনিধি: জুড়ী উপজেলায় করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া ৪৫০ পরিবহন শ্রমিকের মাঝে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন জুড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জেলা পরিষদ সদস্য মোঃ বদরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু, সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন শাবেল, সম্পাদক ইকবাল ভুইয়া উজ্জ্বল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাক আহমদ আদনান, সম্পাদক গৌতম দাস প্রমুখ। জুড়ী উপজেলার ৬টি ইউনিয়নের ৪৫০ শ্রমিকের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
সম্প্রতি স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকের বাড়িতে বাড়িতে পৌছে দেন উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের মাধ্যমে। খাদ্য সামগ্রীর তালিকায় প্রত্যেক পরিবারের জন্য রয়েছে ১০ কেজি করে চাল, ৫ কেজি করে আলু ও ১কেজি করে ডাল। এর পূর্বে পরিবেশমন্ত্রীর নিজ উদ্যোগে জুড়ী উপজেলার ৬টি ইউনিয়নের ৬’শ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রি বিতরণ করা হয়।
পাশাপাশি করোনাভাইরাস থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়, হাসপাতাল, বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১’শ ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ উপলক্ষে এক ভিডিও বার্তায় পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ইতোমধ্যে দরিদ্র, অসহায় ও খেটেখাওয়া মানুষের পরিবারের মাঝে পর্যাপ্ত খাদ্য সাহায্য বিতরণ করছে। অসহায় মানুষের জন্য সরকারের এ ত্রাণ সহায়তা চলমান থাকবে। জনগণকে হতাশাগ্রস্ত না হওয়ার আহŸান জানিয়ে পরিবেশ মন্ত্রী বলেন, আমি সব সময়ই আপনাদের পাশে আছি, আল্লাহর রহমতে আমার এলাকার কেউ না খেয়ে থাকবে না। জরুরী প্রয়োজন ছাড়া কোনো অবস্থায়ই ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, একান্ত প্রয়োজনে বের হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।
তিনি বলেন, সকলের সহযোগিতায় সরকার করোনাভাইরাস মোকাবিলায় সক্ষম হবে। জুড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন জানান, আমাদের মন্ত্রী মহোদয় সাধারন মানুষের কথা চিন্তা করে এগিয়ে এসেছেন, আমরা সার্বিকভাবে সহযোগীতা করছি যাতে এটি সাধারন মানুষের নিকট সুষ্ঠভাবে পৌছাতে পারি। আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দকে যারা অক্লান্ত পরিশ্রম করে ত্রান সামগ্রী শ্রমজীবী মানুষের ঘরে পৌঁছে দিচ্ছেন।



মন্তব্য করুন