জুড়ীতে লন্ডন প্রবাসীর উদ্যেগে খাদ্যসামগ্রী বিতরণ

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে লন্ডনস্থ ব্ল্যাকষ্টোনস সলিসিটরস লিগ্যাল কনসালটেণ্ট, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে এর আইন বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার ষ্টুডেণ্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী মুখ লন্ডন প্রবাসী সাদিকুর রহমান ও সৈয়দা হামিদা রহমান দম্পতি এবং তাদের ফ্যামিলি ফ্রেন্ড এর উদ্যেগে গরিব ও দুস্থদের সাহায্যার্থে প্রায় ১৮০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ.করেছেন। করোনা ভাইরাস সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দেশের মানুষ। পাশাপাশি বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল। ইতিমধ্যে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। এর ফলে খাদ্য সংকটও দেখা দিয়েছে তাদের। নিম্ন আয়ের এরকম মানুষদের খাদ্যের কষ্ট কিছুটা হলেও লাগব করার উদ্দেশ্যে ১৮০টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেন লন্ডন প্রবাসী সাদিকুর রহমান ও সৈয়দা হামিদা রহমান দম্পতি এবং তাদের ফ্যামিলি ফ্রেন্ড’রা।
লন্ডন প্রবাসী সাদিকুর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দুস্থ ও অসহায় মানুষ। ইতিমধ্যে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। তাই এসব অসহায় মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করছি। কর্মহীন ও অসহায় পরিবারের মধ্যে আমাদের এ সাহায্য করার চেষ্টা অব্যাহত থাকবে।



মন্তব্য করুন