জুড়ীতে নতুন করোনা রোগী শনাক্ত

May 6, 2020,

সাইফুল্লাহ হাসান॥ জুড়ী উপজেলায় আরও এক যুবকের (২২) করোনা শনাক্ত হয়েছে। তার বাড়ী উপজেলার জাঙ্গিরাই গ্রামে। ঐ যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি ফার্মেসীর মালিক।

২৯ এপ্রিল তিনি স্বেচ্ছায় নমুনা পরীক্ষার জন্য দেন। ৪ মে সোমবার রাতে ফলাফল পজেটিভ আসে। যদিও তার শরীরে কোন লক্ষণ ছিল না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা পুলিশের উপস্থিতিতে তার বাড়ীসহ চারটি বাড়ী লকডাউন করেন। এনিয়ে জুড়ীতে তিন জনের করোনা শনাক্ত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com