বড়লেখায় পঞ্চগ্রাম হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

May 8, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় করোনাভাইরাসের মহামারী সংকটে হতদরিদ্র ও নিম্ন আয়ের দেড় শতাধিক পরিবারের মাঝে ৭ মে বৃহস্পতিবার খাদ্যসামগ্রী বিতরণ করেছে গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
উপজেলার বিভিন্ন এলাকায় করোনা পরিস্থিতিতে সংকটে পড়া নিম্ন ও মধ্যবিত্ত অসহায় ও দুস্থ ১৫০ পরিবারের মাঝে ২০০৯ ব্যাচের শিক্ষার্থী তাহেরুল ইসলামের নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, শিক্ষক বজন লাল দাস সহ প্রাক্তন শিক্ষার্থীরা।
প্রতিটি পরিবারকে ১৫ কেজি পরিমান ফুডপ্যাক উপহার দেয়া হয়েছে। এতে ৫ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি ছোলা, ৩ কেজি আলু, অর্ধ কেজি খেজুর ও ১ কেজি লবন ছিল।
খাদ্য সহায়তার প্যাকেটগুলো নিম্নমধ্য আয়ের পরিবারগুলোর বাড়িতে পৌঁছে দেন প্রাক্তন শিক্ষার্থীরা। প্রাক্তন শিক্ষার্থী এসএসসি ব্যাচ ২০০৯, ২০১০,২০১১, ২০১২,২০১৪ এবং ২০১৭ এর পক্ষ থেকে করোনায় লকডাউনে খাদ্য সংকটে পড়া পরিবারের মধ্যে ৩য় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর পূর্বে প্রথম ও দ্বিতীয় ধাপে লকডাউনে কর্মহীন হয়ে যাওয়া ২৬০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে বিদ্যালয়ের এসএসসি ২০১৫-২০১৬ ও ২০১৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com