জুড়ীতে আদর্শ দরিদ্র তহবিলের খাদ্য সামগ্রী বিতরণ

May 14, 2020,

জুড়ী প্রতিনিধি॥  জুড়ীতে আদর্শ দরিদ্র তহবিল, নয়াবাজার ও জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট ইউকে-এর যৌথ অর্থায়নে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৪ মে সকাল ৯ টায় নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে

২৭২ পরিবারের মাঝে ৮ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১ কেজি ময়দাসহ মোট ১৮ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ১০০ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

উপস্থিত ছিলেন আদর্শ দরিদ্র তহবিলের সভাপতি ও নয়াবাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওঃ লিয়াকত আলী খান, ষোলপনি ঈদগাহের ইমাম ও আদর্শ দরিদ্র তহবিল এর সহ সভাপতি মাওঃ সায়েম উদ্দিন, আদর্শ দরিদ্র তহবিলের কোষাধ্যক্ষ ও নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক লুৎফর রহমান, আদর্শ দরিদ্র তহবিলের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন, আদর্শ দরিদ্র তহবিলের সহ সাধারণ সম্পাদক ও হোছন আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদরুল ইসলাম, ইউপি সদস্য কবির আহমদ, নয়াবাজার আদর্শ শিশু শিক্ষা একাডেমির শিক্ষক নোমান আহমদ, আব্দুল হাই, মিসবাহ উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com