জুড়ীতে কর্মহীন মানুষের পাশে উপহার নিয়ে প্রবাসীরা

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার পূর্ব-জুড়ী ইউনিয়নের কর্মহীন অসহায় দরিদ্র মানুষের পাশে এগিয়ে এসেছেন পূর্ব-জুড়ীর প্রবাসীরা। ১৫ মে শুক্রবার আমেরিকা, কানাডা, লন্ডন, ফ্রান্স, সৌদি আরব, ইতালি, কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া পূর্ব-জুড়ীর প্রবাসীরা সম্মীলিত হয়ে উপহার নিয়ে কর্মহীনদের পাশে দাঁড়িয়েছেন। পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর, দুর্গাপুর, জামকান্দি ওয়ার্ডের আরও প্রায় ২২০ পরিবারে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইয়াকুব আলী, ছওয়াব আলী, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোয়াজ্জেম রুবেল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, সমাজ সেবক খালেদ হোসাইন অভি, ছাত্রলীগ নেতা রাজিবুর রহমান, সাংবাদিক আব্দুস সবুর, আব্দুল হান্নান, আজিম উদ্দিন, ছবুর, আবু তাহের, জয়নুল আবেদিন, রোমান আহমদ প্রমূখ।



মন্তব্য করুন