জুড়ীতে এবার গৃহিনীসহ করোনা আক্রান্ত ২ জন

May 17, 2020,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় এবার গৃহিনীসহ নতুন করে ২ জন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। একজনের বাড়ি সদর জায়ফর নগর ইউনিয়নের চম্পকলতা গ্রামে রুসাইয়া বেগম (৫৫) অপরজন ফুলতলা ইউনিয়নের  চুঙ্গাবাড়ী গ্রামের ডিউ রাম (৪৫) রাজকী চা বাগানের শ্রমিক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ মে তাঁরও নমুনা সংগ্রহ করা হয়।

জুড়ী স্বাস্থ্য  কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা সমন্বয় কমিটির প্রধান ডাঃ শহিদুল আমিন ফরহাদ জানান, তাদের একজন সিলেটে চিকিৎসা নিতে গিয়ে করোনা ধরা পড়ে। অপরজনের নমুনা পাঠানো হয়েছিল। তিনি বিষয়টি জেনেছেন। নিয়ম অনুযায়ী ব্যবস্হা নেওয়া হবে।

এর আগে জুড়ী থানার দুই পুলিশ সদস্য, থানার বাবুর্চি সহ ৪ জন করোনা রোগী ধরা পড়ে। তাদের মধ্যে পুলিশ সদস্যরা সুস্থ হয়েছেন। জাঙ্গীরাই এলাকায় করোনায় আক্রান্ত ব্যাক্তি ও তার নিকটস্থানিয় ৩৪ জন ব্যাক্তির নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি ১জন চিকিৎসা দিন আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com