জুড়ীতে করোনায় আক্রান্ত আব্দুল হান্নানের মৃত্যু : পরিবারের সদস্য আক্রান্ত

May 26, 2020,

স্টাফ রিপোর্টর॥ করোনায় আক্রান্ত হয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আব্দুল হান্নান (৩৬) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামে। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট ৫ জন মারা গেছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িছে ১০১ জন।
জুড়ী উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ জানান, মঙ্গলবার ২৬ মে সন্ধ্যা ৭ টায় সিলেট শহীদ সামছুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হান্নানের মৃত্যু হয়।
এ বিষয়ে মৃতব্যাক্তির ভাতিজা আব্দুর রাজ্জাক জানান, গত ১১ মে কিডনি জনিত রোগ নিয়ে তার চাচা আব্দুল হান্নানকে সিলেট রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালে তার চাচার শরিরে করোনা ধরা পরলে তারা ১৬ মে তাকে শহীদ সামছুদ্দীন হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে ১০দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। তিনি নিজেও চাচার সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে আইসোলেশনে আছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com