এসএসসি‘তে জিপিএ-৫ পেয়েছেন এহসানুল হক শাহান

স্টাফ রিপোর্টার॥ ২০২০ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ডেইলি বাংলাদেশ পোস্ট এর স্টাফ রিপোর্টার সাংবাদিক এমদাদুল হক এর এক মাত্র ছোট ভাই এহসানুল হক শাহান।
তিনি জুড়ী উপজেলার সাগরনাল উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।তার বাড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে।
শাহানের মা আয়েশা আক্তার একজন গৃহিনী এবং বাবা হোসাইন আহমদ আজাদ আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বড় বোন মাছুমা আক্তার মুক্তা সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং মেজ বোন ফারহানা আক্তার লাকী এমসি কলেজে বিএসসিতে অধ্যয়নরত।
২০১৮ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ট্যালেন্ট পুলেবৃত্তি ও পেয়েছিলেন এহসানুল হক শাহান। এসএসসিতেএ+ পেয়ে মা-বাবা, ভাই বোনও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, সাগরনাল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মোট ৮৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন কওে এবং ৭২ জন কৃতকার্য হয়।এর মধ্যে ৩টা জিপিএ-৫এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার বলেন, বিগত সময়ের তুলনায় এবার ভালো ফলাফল অর্জন করায় আমরা সবাই খুব খুশি। মূলত ছাত্র, শিক্ষক এবং অভিভাবক সবার আন্তরিকতার সমন্বয়েই এমন অর্জন সম্ভব হয়।
বিদ্যালয়ের শিক্ষক আহমেদ আশরাফ শিপন বলেন, যারা কৃতকার্য হয়েছে তাদেও সুন্দও আগামীর প্রত্যাশায় থাকলাম। আর যারা অকৃতকার্য হয়েছে তাদেও এটাই শেষ নয়। কেন নাপৃথিবীটা অনেক বড়।অল্পতেই হারলে বামন ভাঙ্গলে চলবে না।
এহসানুল হক শাহান বলেন, আল্লাহর রহমতে মা-বাবা, ভাই বোন ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও অনুপ্রেরণা এবং আমার বিদ্যালয়ের প্রাণ প্রিয় শিক্ষকদের আন্তরিক পাঠদানে আমি জিপিএ-৫ পেয়েছি।
অবসরে বই পড়া, মুভি দেখা এবং ইউটিউবে কাজ করতে ভালোবাসেন শাহান।ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে ইচ্ছুক শাহান সকলের কাছে দোয়া প্রার্থী।



মন্তব্য করুন