জুড়ী কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির পক্ষ থেকে বিকেএ’র জেলা কমিটিকে সংবর্ধনা

June 21, 2020,

জুড়ী প্রতিনিধি॥ বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোর মূলধারার বৃহত্তম সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. এস-১০২৮/৯৮) এর মৌলভীবাজার জেলায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে জুড়ী উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি।
২০ জুন শনিবার দুপুরে জুড়ী উপজেলা মডেল একাডেমির অফিস কক্ষে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্তভাবে এক সংবর্ধনার আয়োজন করা হয়। কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি জুড়ী উপজেলার সভাপতি আবুল হোসেন লিটনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা সাংবাদিক ইসমাঈল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা উপদেষ্টা আবুল হোসেন লিটন, জহিরুল ইসলাম, বাদশা মিয়া, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলার কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ- ক্রীড়া সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নোমান আহমেদ, দপ্তর সম্পাদক সামছুল ইসলাম লিমন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি জুড়ী উপজেলা শাখার উপদেষ্টা মুহিবুর রহমান, সহ-সভাপতি সজল বিশ্বাস, সহ-সভাপতি খোর্শিদা বেগম,এ্যালফাবেট কিন্ডারগার্টেন স্কুলে প্রধান শিক্ষক বিকাশ দাশ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জায়ফরনগর মডেল একাডেমির সহকারী প্রধান শিক্ষক অমিত আল হাসান। অনুষ্ঠানে জেলা সংগঠনের প্রধান উপদেষ্টাসহ আরেও ৪জন উপদেষ্টা এবং কার্র্যনির্বাহীর সভাপতি-সেক্রেটারিসহ আর ৪জন নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে জুড়ী কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com