জুড়ীতে নতুন করোনা আক্রান্ত ১০ জন

June 25, 2020,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে নতুন ১০ জন করোনা আক্রান্ত বলে জানা গেছে।এক দিনে এ উপজেলায় এটি সর্বোচ্চ। তাদের মধ্যে কাশিনগর গ্রামের ৫ জন,কাপনা পাহাড়ের ২ জন,সাগরনাল চা বাগানের ১ জন এবং বেলাগাও গ্রামের ২ জন। তাদের সবার বাড়ি লকডাউন করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ।তিনি বলেন, ২১ তারিখ তাদের নমুনা পাঠানো হলে আজ তাদের করোনা পজিটিভের রিপোর্ট এসেছে।এ নিয়ে এ উপজেলা মোট ৩৭ জনের করোনা পজিটিভ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com