জুড়ীতে মহিলা আওয়ামীলীগের উপহার বিতরণ

জুড়ী প্রতিনিধি॥ করোনা ভাইরাসজনিত দুর্যোগকালীন সময়ে কর্মহীন অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার মৌলভীবাজার জেলায় বিতরণ করছেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। তারই অংশ হিসেবে জুড়ীতেও কর্মহীনদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে।
২৭ জুন শনিবার বিকেলে বিজিবি ক্যাম্প চত্বরে উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে উপহার বিতরন কালে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি।
আরও উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আালম, আব্দুল লতিফ, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, সাইফুর আলম ফজল, ছাত্রলীগ নেতা খায়রুল ইসলাম, ইউপি সদস্য আফিয়া বেগম প্রমুখ।



মন্তব্য করুন