কোরবানির প্রাণীর চামড়ার ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের তদারকি

August 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসক, মৌলভীবাজারের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে জুড়ী থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় সোমবার ১০ আগস্ট মৌলভীবাজার জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজার, লামা বাজার, ফুলতলা রোড, দক্ষিণ জাঙ্গিরাইসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী, চামড়া সংরক্ষণের গুদাম ঘর এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

ক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কামিনীগঞ্জ বাজারে অবস্থিত রহমান ভেরাইটিজ ষ্টোরকে ৪ হাজার টাকা, ফুলতলা রোডে অবস্থিত জব্বার ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, লামা বাজারে অবস্থিত রুয়েল ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

এছাড়াও দক্ষিণ জাঙ্গিরাইয়ে অবস্থিত জামাল মিয়ার চামড়ার গুদাম ঘর ও কাদের মিয়ার চামড়ার গুদাম ঘরে সংগৃহীত কোরবানির প্রাণীর চামড়া তদারকি করা হয়। সংগৃহীত চামড়াগুলো সঠিকভাবে লবণ দিয়ে সংরক্ষণের বিষয়ে তাদেরকে অনুরোধ করে চামড়ার ন্যায্য মূল্য প্রাপ্তির নিশ্চিত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের পাশে আছে বলে আশ্বস্ত করা হয় ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com