জুড়ীতে ভ্রাম্যমাণ আদালত : দুই লক্ষ টাকা জরিমানা আদায়

August 12, 2020,

জুড়ী প্রতিনিধি॥  মৌলভীবাজারের জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ ও জরিমান আদায় করা হয়েছে।

১২ আগস্ট  বুধবার জুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান কর্তৃক জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজার সংলগ্ন গফুর কমপ্লেক্স এ মোবাইল কোর্ট পরিচালনা করার সময় মো. মহিউদ্দিন এর দোকানঘর হতে ২,৫০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত মো. মহিউদ্দিনকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘন করায় উক্ত আইনের ১৫ (১) ধারার বিধানমতে ২,০০,০০০ (দুই লক্ষ)  টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং  উক্ত টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com