আমেরিকা প্রবাসী জালাল আহমেদ চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে জুড়ী সাংবাদিক সমিতি

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কলেজ রোড ভবানীগঞ্জ বাজারস্থ বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল হক চৌধুরীর ছেলে আমেরিকায় বসবাসরত জুড়ীবাসীর প্রিয় সামাজিক সংগঠন “জুড়ী সামাজিক ও সাংস্কৃতিক সমিতি অব ইউ.এস.এ ইনক” এর অন্যতম সদস্য, মার্কিন যুক্তরাষ্ট্র হোম সলিউশন ব্রঙ্কস এনওয়াই এর ম্যানেজার, ইউএসএ ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি এনওয়াই এর ভাইস প্রেসিডেন্ট এবং আই ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙ্গালী কমিউনিটির একাধিক সেবামুলক সংস্থার সাথে জড়িত বিশিষ্ট সমাজসেবক জালাল আহমেদ চৌধুরী (শাহীন) কে সংবর্ধনা প্রদান করেছে জুড়ী উপজেলা সাংবাদিক সমিতি।
২৪ আগস্ট সোমবার সন্ধ্যায় জুড়ী এন্ড্রয়েড স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা, জুড়ী প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আনোয়ারুল ইসলাম। জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত আমেরিকা প্রবাসী জালাল আহমেদ চৌধুরী (শাহীন)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম, জুড়ী নিউমার্কেটস্থ বাসষ্ট্যান্ড বড় মসজিদের খতিব মুফতী মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, জুড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জুড়ী উপজেলা ক্রিড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি জুড়ী উপজেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ, জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সিনিয়র সহ সভাপতি ও দৈনিক প্রথম আলো পত্রিকার জুড়ী-কুলাউড়া প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সাবেক সভাপতি ডা. এম. এইচ কবীর ভূঁইয়া, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সহ সভাপতি, জুড়ী প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি ফখরুল ইসলাম, জুড়ী উপজেলা অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান।
উক্ত সভায় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আব্দুর রহমান শাহীন, দৈনিক বাংলারদিন পত্রিকার প্রতিনিধি আবু ইউসুফ, সমাজচিত্র সম্পাদক কামরুল হোসেন পলাশ, দৈনিক সকালের সময় প্রতিনিধি মনিরুল ইসলাম, প্রভাত টিভির সম্পাদক ইকবাল খান, জুড়ী সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জয়, ছাত্রনেতা এ.আর সোহান, যুবনেতা শরিফুল ইসলাম বাদল প্রমূখ। বক্তারা করোনার মহামারীতে যুক্তরাষ্ট্র প্রবাসী জালাল আহমেদ চৌধুরীর মানব সেবার কথা তুলে ধরে প্রশংসনীয় বক্তব্য দেন। এমন গুনী ব্যক্তিত্বকে সংবর্ধনা দেয়ায় জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির প্রশংসা করেন সবাই। তার পক্ষ থেকে উপজেলা সাংবাদিক সমিতির সদস্যদের উন্নয়নকল্পে পঞ্চাশ হাজার টাকার অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেন।
এ সময় জালাল আহমেদ চৌধুরী বলেন, আল্লাহ যতদিন এই ধরায় বাঁচিয়ে রাখবেন মানুষের পাশে দাঁড়াবো ততদিন। তিনি আরো বলেন, ‘সংবাদপত্র ছাড়া গণতন্ত্র চলতে পারে না। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় থাকে না। একটি দেশের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাঁরা সমাজের দর্পন, জাতির বিবেক। নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জুড়ী উপজেলার উন্নয়নে কাজ করতে সাংবাদিকদের আহবান জানান তিনি।



মন্তব্য করুন