মৌলভীবাজারে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

April 17, 2022,

স্টাফ রিপোর্টার॥ ঐতিহাসিক মুজিবনগর দিবস মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রমুখ।
এতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com