মৌলভীবাজারে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার সম্মেলন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
৩০ সেপ্টেম্বর শুত্রুবার জেলা পরিষদের হলরুমে যুবলীগের সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভার অনুষ্ঠান কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল আলম জোয়ার্দার সৈকত। প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মো. রেজাউল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন।
বর্ধিত সভায় জেলা ও বিভিন্ন উপজেলার যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী আগামী ১০ই অক্টোবর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।



মন্তব্য করুন