মৌলভীবাজারের সিভিল সার্জন মামুনুর রহমানকে ওএসডি করে বদলি

September 29, 2026,

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে মৌলভীবাজারের সিভিল সার্জন মামুনুর রহমানকে ওএসডি করে বদলি করা হয়েছে।

সোমবার ২৮ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে ডা. মো: মামুনুর রহমানকে মৌলভীবাজারের সিভিল সার্জন পদ থেকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় ওএসডি করা হয়েছে।

অন্যদিকে, ডা. মো: জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, সদর, মৌলভীবাজারকে সিভিল সার্জন (অতিরিক্ত দায়িত্ব), মৌলভীবাজার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১ অক্টোবরে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, রোববার ২৬ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মৌলভীবাজারে আইন-শৃ’ঙ্খলা ও উ’ন্নয়ন সমন্বয় সভায় জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন মৌলভীবাজারের সিভিল সার্জন সরকারি গুরুত্বপূর্ণ মিটিং এড়িয়ে চলার অভিযোগ তুলেন এবং বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার মতো স্পর্শকাতর মিটিং এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী সভায় অনুপস্থিত থাকেন সংশ্লিষ্ট সিভিল সার্জন। বিএনপি নেতার এই বক্তব্যের পরপরই বিষয়টি মন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাৎক্ষণিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে কথা বলেন এবং তাকে প্রত্যাহারের নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com