মৌলভীবাজারে আত-তা’লিম দ্যা জুনিয়র চ্যাম্পিয়ন সিজন-২ স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রয়েল স্পেশালাইজড হসপিটাল প্রেজেন্টস ‘আত-তা’লিম দ্যা জুনিয়র চ্যাম্পিয়ন সিজন-২, স্কুল ভিত্তিক সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আত-তা’লিম এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে মোট ৫০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জামেয়া দ্বীনিয়া মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মাজদুদ আহমেদ রাফিদ।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেম, লেখক ও কলামিস্ট মাওলানা শরীফ মুহাম্মদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. শফি আহমেদ। তাঁরা সিরাতে রাসূলুল্লাহ এর ওপর আলোচনা করেন এবং মহানবী-এর জীবন, আদর্শ, চরিত্র ও মানবিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা নতুন প্রজন্মের মাঝে রাসূলুল্লাহ-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আত-তা’লিমের উদ্যোগের প্রশংসা করেন এবং নতুন প্রজন্মের মাঝে দ্বীনি শিক্ষা, সিরাতচর্চা ও নৈতিক মূল্যবোধ বিকাশে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য আয়োজকদের উৎসাহিত করেন।
প্রতিযোগিতার ফলাফল
ক-বিভাগ : ১ম: ইব্রাহিম খান তামিম (হাজি সালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়), ২য়: তাহসীন ইসলাম
(দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল) ৩য়: মাইমুনা জান্নাত মীম (আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)।
খ-বিভাগ ১ ম: নওরিন আক্তার (ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়), ২য়: আরিবাহ জান্নাত খান (জগৎসী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান স্কুল এন্ড কলেজ), ৩য়: ফাতেমা আক্তার ,(ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা শেখ আব্দুর রহিম শমশেরনগরী, প্রবীণ আলেম ও দাঈ; মো. মনিরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়; মুহা. জসিম উদ্দিন মাসউদ, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও সাবেক অধ্যক্ষ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ; মো. শাহ নুরুল ইসলাম ফারহান, কো-অর্ডিনেটর ও শিক্ষক, গ্রীনহিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ; মুহা. মিছির আহমেদ, প্রধান শিক্ষক, উত্তর বালিসহস্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজনগর, মৌলভীবাজার; মুহা. গোলাম রব্বানি, সিনিয়র শিক্ষক, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, খতিব, বরমান জামে মসজিদ ও প্রধান শিক্ষক, বরমান হাফিজিয়া মাদ্রাসা; মুফতি তোফায়েল আহমেদ, জিম্মাদার, শাহজালাল (রহ.) দাওয়াহ সেন্টার, সিলেট; মাওলানা ফেরদাউসুল আমিন, দাঈ, মৌলভীবাজার জেলা; মুহা. মুহের হোসেন ভূইয়া, প্রধান শিক্ষক, সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়; আবুল কালাম মো. আফজালুর রহমান; ইঞ্জিনিয়ার গাজী হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ার, সামিট বিবিয়ানা পাওয়ার; এবং প্রফেসর সৈয়দ মো. মহসীন, শ্রীমঙ্গল সরকারি কলেজ।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে রাসূলুল্লাহ-এর জীবন ও আদর্শ পৌঁছে দেওয়া এবং তাদের সিরাত অধ্যয়নে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি রাসূলুল্লাহ-এর জীবন থেকে শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ।
আত-তা’লিম কুরআনিক একাডেমির পক্ষ থেকে জানানো হয়, সিরাত প্রতিযোগিতার পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের জন্য কুরআন শিক্ষা, দ্বীনি তালিম, সামাজিক সচেতনতা ও নৈতিক শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে আত-তা’লিম। ভবিষ্যতেও বৃহত্তর পরিসরে এসব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।



মন্তব্য করুন