শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণ করে গ/ণধ/র্ষ/ণ-গ্রেফতার ৩

September 30, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ বছর বয়সী এক গৃহপরিচারিকাকে অপহরণের পর আটকে রেখে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌরসভার উকিল বাড়ি রোডের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ শেষে বাড়ি ফিরছিল এক কিশোরী। এসময় সিএনজি অটোরিকশায় এসে পথরোধ করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় অভিযুক্তরা।

পরে তাকে উপজেলার ইছবপুর এলাকায় দুলাল মিয়ার ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে রাতভর পর্যায়ক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরদিন সকালে কিশোরীকে শ্রীমঙ্গল রেলস্টেশনে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৩০ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন জানান, বুধবার অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন গণধর্ষণকারী দুলাল মিয়া, জুয়েল মিয়া ওরফে সোহেল এবং আল আমিন ইসলামকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com