৫ দফা দাবীতে অ্যাম্বুলেন্স মালিক সমিতির মানববন্ধন

October 1, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ৫ দফা দাবিতে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতি মানববন্ধন পালন করেছে। শনিবার ১ অক্টোবর সকালে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি চলা মানববন্ধে মৌলভীবাজার জেলা এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সদস্যরা ৫টি দফা দাবিতে তুলে ধরেন।
সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মজিদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও সমাজকর্মী এম মুহিবুর রহমান মুহিব, মোহাম্মদ সজল, আব্দুল মুবিন ইমন, জাকির হোসেন প্রমুখ।
মানববন্ধে দাবি গুলো হল এ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা তৈরী, এ্যাম্বুলেন্স আয়কর মুক্ত বাণিজ্যিক রেজিষ্ট্রেশন, দেশের সকল রাস্তা সেতু ও ফেরিতে প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন,এ্যাম্বুলেন্সে ৮ সিটের অনুমোদন ও সকল হাসপাতালে পার্কিং সুবিধা ব্যবস্থা রাখা। মানববন্ধনে অ্যাম্বুলেন্স মালিক, চালকসহ সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com