শারদীয় দুর্গাপূজা-২০২২ পূজামন্ডপে নিরাপত্তা বিধানে জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

October 1, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার প্রতিটি থানায় শারদীয় দুর্গাপূজা-২০২২ এ জেলার বিভিন্ন পূজামন্ডপের নিশ্চিদ্র নিরাপত্তা বিধান ও নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করণ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা সকল থানায় পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে পুলিশের পাশাপাশি আনসার ভিডিপির সদস্যরাও অংশগ্রহণ করে।
শনিবার ১ অক্টোবর মৌলভীবাজার সদর মডেল থানা চত্ত্বরে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার নেতৃত্বে, শ্রীমঙ্গল থানা চত্ত্বরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) সুদর্শন কুমার রায় এর নেতৃত্বে, কুলাউড়ায় অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর নেতৃত্বে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
এছাড়াও কমলগঞ্জ, রাজনগর, বড়লেখা ও জুড়ী থানার অফিসার ইনচার্জগণের নেতৃত্বে পূজামন্ডপের নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা বাহিনীর করণীয় ও দায়িত্ব পালন সম্পর্কে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com