বরেণ্য সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিনের শোক
October 1, 2022,

স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক প্রেস সেক্রেটারি, সাবেক প্রধান তথ্য কর্মকর্তা, প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের সাবেক মহাপরিচালক, দৈনিক বাংলার সম্পাদক এবং একুশে পদক প্রাপ্ত সাংবাদিক তোয়ব খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
১ অক্টোবর শনিবার এক শোকবার্তায় মন্ত্রী প্রয়াত তোয়াব খানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।



মন্তব্য করুন