মৌলভীবাজারে জাতীয় উৎপাদনশীল দিবস পালিত

October 2, 2022,

স্টাফ রিপোর্টার॥ ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা উৎপাদনশীলতা’ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় উতপাদনশীল দিবস/২২ পালিত হয়েছে।

২ অক্টোবর রবিবার মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ জাহিদ আক্তারের সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিসিকের উপ-ব্যবস্থাপক বিল্লাল তালুকদার, বিডার প্রতিনিধি নিয়াজ মোর্শেদ,কৃষি সম্প্রসাধাণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শামছুদ্দিন,সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান বাধন, জেলা মতস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।

সভায় জেলার সম্ভাবনাময় স্থানীয় ও জাতীয় উতপাদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শির্ল্প মালিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com