কোভিড-১৯ টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় ডিস্ট্রিক্ট টাউন হল সভা অনুষ্ঠিত

October 11, 2022,

পলি রানী দেবনাথ॥ মৌলভীবাজারে কোভিড-১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনস্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরন” প্রকল্পের আওতায় ডিস্ট্রিক্ট টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর মঙ্গলবার ম্যাক বাংলাদেশ এর বাস্তবায়নে এবং এডাবের সহযোগীতায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হলরুমে ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদের সঞ্চালনায় ও সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ মিয়া, এনটিভির স্টাফ রিপোর্টার ও পাতাকুঁড়ির দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম উমেদ আলী, মেডিকেল অফিসার ডাঃ মাহমুদা বেগম সাথী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন, এশিয়ান টিভির প্রতিসিধি মাহবুবুর রহমান রাহেল, রেডিও পল্লী কন্ঠের নিউজ রিপোর্টার পলি রানী দেবনাথ সহ অন্যান্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি,স্বেচ্ছাসেবী প্রতিনিধি,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রমূখ। সভায় ম্যাক বাংলাদেশ মৌলভীবাজারের কার্যক্রম সম্পর্কে তথ্যচিত্র প্রদর্শন করেন এডাবের জেলা সমন্বয়কারী মেহেদী হাসান সুজন।
সভায় করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন,বুষ্টার টিকা গ্রহনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com