জাতীয় শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

October 11, 2022,

স্টাফ রিপোর্টার॥ বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
১১ অক্টোবর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহেদা আক্তার।
তাওফিকা মুজাহিদের উপস্থাপনায় শিশু আলোচক হিসেবে বক্তব্য রাখেন শৈশব সিংহ ও নুসরাত খানম নওশীন। আলোচনাসভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন। পরে প্রশিক্ষনার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com