জেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
October 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
১৪ অক্টোবর শুত্রুবার শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার রিটার্নিং কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনসহ কর্মকর্তা অন্যন্যরা।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিততে ভোট গ্রহণ কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।



মন্তব্য করুন