বন্ধুনীড় সামাজিক সংগঠনের ৩য় বর্ষপূর্তি উদযাপিত

October 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ “চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে” এই শ্লোগনকে সামনে রেখে ‘বন্ধুনীড়’ এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। শুক্রবার ১৪ অক্টোবর সকালে মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের সভাপতি ইয়াছিন আরাফাত রাজুর সভাপতিত্বে ও আব্দুল মন্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাওহিদ ইসলাম, সংগঠনের উপদেষ্ঠা বিজয় কৃষ্ণ রায় অঞ্জন।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সায়েক আহমদ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ মারুফ, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক মঞ্জুর হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক সায়েম আহমদ, প্রচার সম্পাদক মো. জসিম মিয়া, সহ-প্রচার সম্পাদক মিলি দেব, মহিলা বিষয়ক সম্পাদিকা জয়া চক্রব্রর্তী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম কার্যনির্বাহী সদস্য আব্দুল আলিম, সৈয়দ অভি, ইমা আক্তার, রাজ বৈদ্য, অনিক দেবসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ‘বন্ধুনীড় সামাজিক সংগঠন মানবতার কল্যাণে এগিয়ে যাক, এগিয়ে যাক মানবতা, এগিয়ে যাক সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো- এভাবেই তরুণদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ’।
বৃক্ষরোপন কর্মসূচী, দরিদ্রদের খাবার বিতরণ, শীত বস্ত্র বিতরণসহ নানা ধরনের সামাজিক কাজে জড়িত সংগঠনটি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com