সড়কে ডাকাতের কবলে স্বস্ত্রীক বিএসএমএমইউ’র প্রো-ভিসি

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রো-ভিসি (প্রশাসন) ও একই বিশ্ব বিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন প্রফেসর ডা: ছয়েফ উদ্দীন আহমদ (সফু) স্বস্ত্রীক ডাকাতের কবলে পড়েন।
পরিবার সুত্রে জানা যায় শুক্রবার নিজ গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের সাহেব বাড়িতে গরিব ও অসহায় রোগিদের ফ্রি চিকিৎসা ও ঔষধ দিতে বৃহস্পতিবার রাতে প্রাভেট গাড়িতে ঢাকা থেকে স্বস্ত্রীক মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়া হন অধ্যাপক ডা: ছয়েফ উদ্দীন আহমদ (সফু)।
প্রতিমধ্যে রাত প্রায় সাড়ে ১০ টার দিকে আঞ্চলিক মহা সড়কের হবিগঞ্জের কামাইছড়া পুলিশ ফাঁড়ি ও রশিদপুর গ্যাসফিল্ড এর মধ্যবর্তীস্থানে পৌছাঁলে ডাকাতদলের কবলে পড়েন তিনি। ওই সময় হঠাত করে ডাকাত দল রাস্তায় গাছ ফেলে গতিরোধ করে। ২০-৩০ জনের মুখোশদারী একদল ডাকাত অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জিম্মিকরে যাত্রীদের উপর হামলা করে সর্বস্ব লুট করে। এসময় অধ্যাপক ডা: ছয়েফ উদ্দীন আহমদ (সফু) ও তার স্ত্রী ইয়াছমিন আক্তারের কাছ থেকে তাদের ব্যবহৃত মুঠোফোন, নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় জরুরি কাগজপত্র রাখা ব্যাগ লুট করে।
এ বিষয়ে অধ্যাপক ডা: ছয়েফ উদ্দীন আহমদ (সফু) জানান, ঢাকা থেকে মৌলভীবাজার আসছিলেন। তাদের অগ্রভাগে একটি প্রাইভেট গাড়ী ও পেছনে বেশ কয়েকটি গাড়ীতে ডাকাতদল হানাদিয়ে নিরিহ মানুষদের জিম্মি করে লুট চালায়। তাদের ২টি আইফোন,নগদ টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। ডাকাত দল এতোই দক্ষ ছিল মাত্র ৫ থেকে ৭ মিনিেিটর মধ্যে অভিযান শেষ করে।
তিনি জানান ওই ডাকাতির ঘটনায় থানায় কোনো অভিযোগ না দিলেও ঘটনারপর খবর পেয়ে হাইওয়ে পুলিশের ওসি,বাহুবল থানার ওসি ও হবিগঞ্জের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শ করেছেন। তারা এবিষয়ে প্রয়োজনীয় আইনী প্রদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন।



মন্তব্য করুন