মেয়র চত্বরে শীতকালীন মৌসুমী পথনাটক অনুষ্ঠিত

October 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে মৌলভীবাজার পৌর মেয়র চত্বরে শীতকালীন নিয়মিত মৌসুমী পথনাটক কর্মসূচির আওতায় সিলেট বিভাগীয় পথনাটক প্রদর্শনি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর শুত্রুবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি ছিলেন সম্মিললিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাট্যজন মীর জাহিদ আহসান, কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সিলেট বিভাগীয় প্রতিনিধি সামসুল আলম সেলিম ও মৌলভীবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি আব্দুল মতিন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফারজানা মালিক প্রমুখ।
আলোচনা সভা শেষে ৩টি পথ নাটক প্রদর্শন করা হয়। নবশিখা নাট্যদল, সিলেট এর পরিবেশনায় নাটক ‘আটকুড়ে’, উচ্ছ্বাস থিয়েটার, মৌলভীবাজার এর আয়োজনে নাটক ‘কুকুরেরা’, এবং বাংলাদেশ পথনাটক পরিষদের নির্বাহী কমিটির সদস্যবৃন্দের নির্মাণ ও পরিবেশনায় নাটক ‘খেলা’।
স্বাগত বক্তব্য রাখেন শীতকালীন নিয়মিত মৌসুমী পাথনাটক কর্মসূচির আহবায়ক মো: শাহনেয়াজ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com