প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

October 16, 2022,

স্টাফ রিপোর্টার॥ প্রবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের নিয়ন্ত্রণাধীন ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড কতৃক প্রদত্ত প্রবাসীকর্মীর মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
১৬ অক্টোবর রবিবার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সম্মেলন কক্ষে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন প্রবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় অধীনে মৌলভীবাজার কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: আক্তার হোসেন, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, প্রবাসীরা নিজের পরিবার ছেড়ে ভিন দেশে গিয়ে টাকা উপার্জন করছেন, এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। সরকার তাদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য শিক্ষাবৃত্তি দেওয়া প্রদান করছে। এই শিক্ষা বৃত্তি তাদের সন্তানদের পড়ালেখার গতি বাড়াবে এবং উচ্চ শিক্ষার পথ সুগম করবে।
অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার ২২ জন প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com