মৌলভীবাজার পলিসি ফোরামের জেলা প্রশাসককে সম্মাননা ক্রেষ্ট প্রদান

স্টাফ রিপোর্টার॥ জেলা পলিসি ফোরামের আয়োজনে পি,ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ই্উনিয়ন,বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় নিয়মিত মাসিক সভা অক্টোবর-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর সোমবার দুপুরে নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সম্পাদক পরিতোষ দেব এর পরিচালনায় অস্থায়ী কার্যালয়ে হল রুমে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন পি,ফর ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিন্যাল কো-অডিনেটর (আর,সি) আলমগীর মিয়া ও ডিষ্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী, জেলা পলিসি ফোরামের সহ-সভাপতি নাজমা বেগম ।
অনুষ্ঠানে জেলা পলিসি ফোরামের সকল সদস্যগন অংশ গ্রহন করেন।
সকল জনসাধারনের জন্য সিটিজেনস চার্টার,তথ্য অধিকার আইন,জাতীয় শোদ্ধাচার কৌশল, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা সহজীকরন এর লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা। সভা শেষে তথ্য অধিকার আইন বাস্তবায়নে জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করায় মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে পলিসি ফোরামের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।



মন্তব্য করুন