আদালতে মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা

October 18, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে আদালতে মিথ্যা মামলা দায়ের এবং প্রতিপক্ষকে হয়রানির অভিযোগে বাদীকে জরিমানা করা হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান সোমবার ১৭ অক্টোবর দুপুরে এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১২ আগস্ট মামলার বাদীর বসতবাড়ি সংলগ্ন কবরস্থানের জায়গার বিরোধ সংক্রান্ত বিষয়ে মারামারির ঘটনাকে কেন্দ্র করে বাদী মো. শফিক মিয়া প্রতিপক্ষ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্তে ১৩ আসামীর মধ্যে ৮ জনকে বাদ দিয়ে ৫ জনকে আসামী রাখা হয়। মামলার দির্ঘ শুনানী শেষে ২০২২ সালের ২১ আগস্ট ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতের রায়ে তাদের খালাস দেওয়া হয়।

জানা যায়, মিথ্যা মামলা দায়ের করায় সোমবার ১৭ অক্টোবর মামলার বাদী কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাতরা গ্রামের মো. শফিক মিয়াকে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় দুই হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে আদালত ওই মামলায় খালাসপ্রাপ্ত পাঁচ আসামিকে ক্ষতিপূরণ বাবদ প্রত্যেককে এক হাজার টাকা করে প্রদান অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com