ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান

October 18, 2022,

স্টাফ রিপোটার॥ নিরাপদ খাদ্য এবং ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে কুলাউড়া থানার পুলিশ ফোসের সহযোগিতায় মঙ্গলবার ১৮ অক্টোবর মৌলভীবাজার কুলাউড়া উপজেলার চৌধুরী বাজার, রবিরবাজার, আমতলা বাজারসহ মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে চৌধুরী বাজারে অবস্থিত ফয়সল মিয়া ষ্টোরকে ২ হাজার টাকা, রবিরবাজারে অবস্থিত বন্ধু ফার্মেসীকে ৩ হাজার টাকা, আমতলা বাজারে অবস্থিত আবুল এন্ড ব্রাদার্সকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com