কবি আবুল কালাম আজাদ এর প্রকাশিত গ্রন্থ ‘দীঘল রাণী’ এর মোড়ক উন্মোচন

October 18, 2022,

স্টাফ রিপোর্টার॥ বিশ্ব কবিমঞ্চ যুক্তরাজ্য শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কবি আবুল কালাম আজাদ ছোটন এর প্রকাশিত গ্রন্থ ‘দীঘল রাণী’ মোড়ক উন্মোচন ও লেখককে সংবর্ধনা প্রদান করা হয়।
১৪ অক্টোবর ২০২২ বিশ্ব কবিমঞ্চ সিলেট জেলা শাখা আয়োজনে সিলেট নজরুল একাডেমিতে অনুষ্ঠিত ও বিশ্ব কবিমঞ্চ সিলেট জেলা শাখার সভাপতি কবি ডা. শামসুন নূর মানবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও বর্তমান লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক অতিথি হিসেবে আলোচনা করেন।
এডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন পিপি,কবি মায়া ওয়াহেদ, নজরুল একাডেমির অধ্যক্ষ সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস ভারতের ত্রিপুরা বিশিষ্ট বাচিক শিল্পী ও সঞ্চালক কবি সুনন্দা দেবনান। মূখ্য আলোচক ছিলেন বিশ্ব কবিমঞ্চ এর কেন্দ্রীয় আহবায়ক পুলক কান্তি ধর। শুরুতেই উদ্বোধন করার কথা ছিলো অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল ঢাকায় বিশেষ একটি অনুষ্ঠান থাকায় আসতে পারেননি।
বক্তব্য রাখেন কবি চন্দ্র শেখর দেব,জান্নাত আরা পান্না, ফকির মাহমুদ, ফকির মাহমুদ, ফকির মাহমুদা,অসীম পাল, কবি রীনা কর্মকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com