আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমলগঞ্জ সদর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর বুধবার কমলগঞ্জ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সভাপতিত্ব মোঃ করিম হোসেনের এবং কমলগঞ্জ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ কামাল মিয়া সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হক।
প্রধান বক্তা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি।
সম্মেলন উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন।
বিশেষ বক্তা কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির সাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব আছলম ইকবাল (মিলন),কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক এ্যাড: এ এস এম আজাদুর রহমান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিদ্দিক আলী, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম জেনার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামছুল ইসলাম,জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোহাম্মদ জাকারিয়াসহ সংগঠনের জেলা সদর উপজেলা পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ।



মন্তব্য করুন