জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বদলিজনিত বিদায় নিলেন

October 20, 2022,

হারিস মোহাম্মদ॥ মৌলভীবাজার জেলার জুড়ী থানা থেকে বদলিজনিত বিদায় নিলেন থানার  ওসি সঞ্জয় চক্রবর্তী। মঙ্গলবার ১৮ অক্টোবর দুই বছর দুই মাস এগার দিন দাায়ত্ব পালন শেষে তিনি বিদায় নেন। বিদায় নিয়ে তিনি জেলার কমলগঞ্জ থানার ওসি হিসেবে যোগদান করেন।

বিদায়ী অনুষ্ঠানে জুড়ী থানার সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায় বেলায় ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, অফিসার ইনচার্জ হিসেবে জুড়ী থানায় দীর্ঘ দুই বছর দুই মাস এগার দিন আপনাদের সহযোগিতা আর ভালোবাসা সাথে নিয়ে  কাটিয়েছি। মিশে গেছিলাম জুড়ীর মাটি ও মানুষের সাথে এবং জুড়ী থানা ভবনের চতুর্পাশে নিজ হাতে লাগানো প্রতিটি গাছের রন্দ্রে রন্দ্রে। চেষ্টা করেছি মানুষ হিসেবে মানুষের সর্বোচ্চ সেবা দিতে।  সফলতা টুকু আপনাদের দিয়ে ব্যর্থতা সাথে নিয়ে চলে গেলাম অফিসার ইনচার্জ হিসেবে কমলগঞ্জ থানায়। সবাই ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন।আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে বলে আসতে না পারায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com