ষড়যন্ত্রের শিকার মাওঃ আব্দুল ওয়াজিদকে মুক্তির দাবী

October 20, 2022,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার অফিস সম্পাদক ও সদর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল ওয়াজিদ কে মিথ্যা ষড়যন্ত্র ও হয়রানি মূলক মামলায় গ্রেফতারের তিব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ বৃহস্পতিবার ২০ অক্টোবর মিডিয়ায় প্রেরণ করা এক যৌথ বিবৃতিতে শাখা সভাপতি মাওলানা রুহুল আমিন রুবেল ও সাধারণ সম্পাদক মাওলানা মহসীন আহমদ আজাদ বলেন মাওঃ আব্দুল ওয়াজিদ কে গ্রেফতারের মধ্যদিয়ে প্রশাসন আবার প্রমান করল তারা আলেম উলামা প্রেমিক নয়। একজন ইসলামি আন্দোলনের কর্মি কে এমন বাবে থানায় ডেকে নিয়ে গ্রেফতার সরকারের হিনমন্যতা ও উলামা বিদোবষি মনো ভাবের বহিঃপ্রকাশ।
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে ষড়যন্ত্রের শিকার মাও আব্দুল ওয়াজিদ কে নিঃশর্ত মুক্তি ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি জানান এসময় তারা ডিজিটাল নিরাপত্তা আইনের মতো ‘নিপীড়নমূলক’ আইনগুলো বাতিল করে বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com