মহানবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণের মধ্যে রয়েছে মানবজাতির মুক্তি মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, আল্লাহ তায়ালার অগণিত নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত মুহাম্মদ (সা.)। নবীর আগমনে আমরা শুকরিয়া আদায় করতে হবে তবে সেটা যেন হয় ভালো কাজের মাধ্যমে। আমাদের নবী আমাদের জন্য যে দ্বীন নিয়ে এসেছেন সেটা সার্বজনিন, সর্বকালীন। ভিন্নধমের মানুষের মধ্যেও আমাদের দাওয়াত পৌঁছে দেয়া উচিত। আমরা শান্তির চর্চা করতে চাই। হযরত মুহাম্মদ (সা.) ছিলেন শান্তির আদর্শ প্রতীক।
তিনি আরো বলেন, মুসলমানদের জিম্মায় থাকা কোন বিধর্মীদের যে কষ্ট দিবে নবী (সা.) বলেন আমি তার বিরুদ্ধে অবস্থান করবো। এছাড়া তিনি অশান্তি চাননি বলে আল্লাহ প্রেরিত নির্দেশে নির্যাতিত হয়ে সবকিছু ছেড়ে মদিনায় চলে যান। কিন্তু পরবর্তীতে যখন সেখানে গিয়ে আক্রমণ করে তখন প্রতিহত করেছেন। সর্বোপরি মহানবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণের মধ্যে রয়েছে মানবজাতির মুক্তি ।
তিনি শনিবার ২২ অক্টোবর বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শহরের পৌর জনমিলন কেন্দ্রে সকাল থেকে ‘মুবারক র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণের জন্য জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১০টা থেকে যুহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বাদ যোহর র্যালিতে প্রিয়নবর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙবেরঙের ফেস্টুন ও প্লে-কার্ড হাতে নিয়ে আশিকে রাসূল ছাত্র-জনতা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম.কাওছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. নাসির খান এর সঞ্চালনায় র্যালিপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি সুলতান আহমদ, বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ শামছুল ইসলাম, পৌর সভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, জেলা আল ইসলাহ’র উপদেষ্টা সিরাজুল ইসলাম সিদ্দিকী, আলহাজ্ব এখলাছুর রহমান, জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, জেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা এম এ আলীম, সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক,সহ সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইউনুছ আলী, ইসহাক আহমদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক হাফিয মাওলানা আলাউর রহমান টিপু, কেন্দ্রীয় তালামীযের অর্থ সম্পাদক এম এ জলিল, সহ অফিস সম্পাদক মাসরুর হাসান জাফরী, সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাকের, সদস্য কাওছার হামিদ সাজু, রাজন আহমদ, শেখ কাদের আল হাসান।
জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশিদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা বশির আহমদ, প্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ শফিকুল আলম সুহেল,অর্থ সম্পাদক নাজিম উদ্দিন, সদর আল ইসলাহ সভাপতি কবির আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, জেলা তালামীযের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুল, নিলুর রহমান,খন্দকার ওজিউর রহমান আসাদ, মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কামরান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা তালামীযের সহ সভাপতি আব্দুল মোহাইমিন ফাহাদ, শাহেদ আহমদ, কামরুল ইসলাম শাহান,সহ সাধারণ সম্পাদক আবুল কাশেম,আলী রাব্বি রতন, প্রচার সম্পাদক সাময়ুন কবির, সহ প্রচার সম্পাদক মোস্তাকুর রহমান সাদিক, আফজাল হোসেন সাজু, আজিজুল ইসলাম রিয়াদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার শহর তালামীযের সভাপতি আফসার ইবনে রহিম, সরকারি কলেজ সভাপতি রাশেদ আহমদ, টাউন কামিল মাদরাসা সভাপতি সৈয়দ শাহেদুল ইসলাম, বড়লেখা উপজেলা সভাপতি রুবেল আহমদ, সদর উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) লুৎফুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন রাফি, কুলাউড়া উপজেলা সভাপতি ইসমাইল হাসান শাকিল, কমলগঞ্জ উপজেলা সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক আলী হোসাইন মিতুল, রাজনগর ডি.এস ফাদ্বিল মাদরাসা সভাপতি জাকারিয়া ইমন, কুলাউড়া পৌর সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, শ্রীমঙ্গল পৌর সাধারণ সম্পাদক রুমেন চৌধুরী, বড়লেখা পৌর সভাপতি হাবিবুর রহমান, কমলগঞ্জ পৌর সাধারণ সম্পাদক তৌহিদ আহমদ, শ্রীপুর জালালিয়া ফাদ্বিল মাদরাসা সভাপতি মুজিবুর রহমান, শ্রীমঙ্গল আলিয়া মাদরাসা সভাপতি ফয়সল আহমদ প্রমুখ।



মন্তব্য করুন