বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়ন শাখা গঠন

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়ন শাখা গঠন এর লক্ষে স্থানীয় জামিউল উলুম মিলনায়তনে মাওলানা আব্দুল মালিক এর সভাপতিত্বে ও শাহীন আহমদ এর পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা ফেরদাউস আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতী আবুল কালাম ইউসুফি, ও উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল ক্বাসেম আজাদী।
অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্য দের মতামতের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে, ২২/২৩ সাংগঠানিক সেশনের জন্য মুহাম্মদ শাহিন আহমদ, কে সভাপতি ও মুহাম্মদ মোজাহিদুল ইসলাম, কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস ৬নং আশিদ্রোন ইউনিয়ন শাখা গঠন করা হয়।
পরি শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ হে’র শান্তি এবং কারাবন্দী উলামায়ে কেরাম এর মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।



মন্তব্য করুন