প্রবাসী পরিষদের উদ্যেগে ৩ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ

October 23, 2022,

ফখর উদ্দিন আহমদ॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ১০নং হাজীপুর প্রবাসী পরিষদের উদ্যেগে ২২ অক্টোবর শনিবার হাজীপুর ছামছিয়া খানম দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে ৩ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণনের জন্য এক সভা প্রবাসী পরিষদের অন্যতম উপদেষ্টা মোঃ সাইদুর রহমান সায়েদের সভাপত্বিতে এবং তুয়েল চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ১৫৮ জনের মধ্য উল্লেখিত অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মুতলিব,মোঃ জয়নাল আবেদিন, ফরেস্ট অফিসার আহমদ আলী, কেন্দ্রীয় উসমানী সৃতি পরিষদের যুগন্ম সম্পাদক গাজী জাবের আহমদ, মোঃ ফয়েজ আহমদ অধ্যক্ষ পতনউষার স্কুল এন্ড কলেজ, আব্দুর রহিম খান অধ্যক্ষ তারাপাশা স্কুল এন্ড কলেজ,মাহমুদুর রহমান কবির প্রধান শিক্ষক উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়, মশিউর রহমান সোহাগ অর্থ সম্পাদক ১০নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদ।
উল্লেখ্য ১০নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের সভাপতি দায়িত্ব পালন করছেন কানাডা প্রবাসী মোঃ রুহুল কুদ্দস চৌধুরী, সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন ডুবাই প্রবাসী কাওসার আলী এবং উপদেষ্টাদের মধ্য রয়েছেন মোঃ আব্দুল কুদ্দুস চৌধুরী সাবেক চেয়ারম্যান কানাডা প্রবাসী, আহমদুর রহমান নোমান যুক্তরাষ্ট্র প্রবাসী, এম এ আহাদ যুক্তরাষ্ট্র প্রবাসী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com