কুলাউড়ায় আগুনে ভষ্মিভূত বাসা, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

October 24, 2022,

এস আর অনি চৌধুরী॥ কুলাউড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১টি বাসা ভষ্মিভূত হয়ে গেছে। রবিবার ২৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার সাদেকপুরস্থ শামসুদ্দিন আহমদের বাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে শামসুদ্দিন আহমদের বাসায় আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয়রা। পরে তা মুহুর্থের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আতংক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষদের মধ্যে।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মারজান আহমদ চৌধুরীর নেতৃত্বে ফয়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ফায়ার সার্ভিসের লিডার মারজান আহমদ চৌধুরীর বলেন, অগ্নিকান্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। তবে আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি এবং ২০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com