প্রবীন আইনজীবী আব্দুল মালিক আর নেই

October 24, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবী দক্ষিণ কলিমাবাদ এলাকার বাসিন্দা মোঃ আব্দুল মালিক আর নেই। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন।
রোববার ২৩ অক্টোবর দিবাগত রাতে ১টা ৪৫ মিনিটের সময় সিলেট রাকিব রাবিয়া হাসপাতালে মৃত্যু বরন করেন।
সোমবার ২৪ অক্টোবর মরহুমের প্রথম জানাজার নামাজ সকাল ১১ ঘটিকার সময় জেলা জামে মসজিদে (কোর্ট মসজিদ) অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২ ঘটিকায় কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা সমিতির প্রবীন আইনজীবী আব্দুল মালিক এর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি গভীর ভাবে শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com